ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত

ads

হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিলম চন্দ্র কর্মকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে সিলেটমুখী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রীর মৃত‌্যু হয়। 


ওসি বিলম চন্দ্র কর্মকার জানান, বাসের ধাক্কায় অটোরিকশারটি দুমড়ে মুচড়ে গেছে। যানটির ভেতরে আরও কয়েকজন যাত্রী আছে। তাদের উদ্ধারে কাজ চলছে। এছাড়া অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পর বাসটিও রাস্তার পাশে নিচু জমিতে নেমে যায়। বাস উদ্ধারেও কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page